মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৯ অপরাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

  • হালনাগাদ সময় : ০৬:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

উত্তরা পশ্চিম থানায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার আদালতের বিচারক সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। বয়স ও অসুস্থতার কথা উল্লেখ করে তার আইনজীবী জামিন চাইলেও রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে।

আদালটে নাহিদের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সাথী শাহা। অন্যদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। এর আগে জামিন আবেদনে নাহিদের বয়স ৮১ বছর এবং তিনি অসুস্থ বলে উল্লেখ করা হয়। আবেদনে বলা হয়, তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন এবং দীর্ঘদিন ধরে রাজনীতি ও পেশাগত কর্মকাণ্ড থেকে অবসর নিয়েছেন।

গত গত ১৯ নভেম্বর মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযোগ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছিলেন নাহিদ। আন্দোলনকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে নিজস্ব কর্মীবাহিনী নিয়োগের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

25 November 2026

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

হালনাগাদ সময় : ০৬:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬