দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ডিসেম্বর তিনি জেলা স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগ দেবেন এবং সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ক্রীড়া উৎসবে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যা প্রধানমন্ত্রী সরাসরি উপভোগ করবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান সুনামগঞ্জ সফর করেছিলেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।






















