মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৯ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ১২:৫০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ডিসেম্বর তিনি জেলা স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগ দেবেন এবং সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ক্রীড়া উৎসবে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যা প্রধানমন্ত্রী সরাসরি উপভোগ করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান সুনামগঞ্জ সফর করেছিলেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ১২:৫০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬