মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৮ পূর্বাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই: বিসিবি সভাপতি তামিম ইকবাল

  • হালনাগাদ সময় : ০৮:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থগিত হওয়া ক্রিকেট সিরিজ নিয়ে এখনো নিশ্চিত কোনো সূচি হয়নি। ২০২৫ সালে নির্ধারিত এই সিরিজটি রাজনৈতিক কারণে স্থগিত হয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও তা মাঠেড়ায়নি। কবে দুই প্রতিবেশী দেশের এই ক্রিকেট লড়াই শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো উত্তর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের কাছেও।

মিরপুরে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গেই তা সবাইকে জানানো হবে।

এদিকে ভারত সিরিজের অনিশ্চয়তার মধ্যেই পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এ বিষয়ে দুই বোর্ডের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।

আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ২০২৭ সালের জুনের আগে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন তামিম ইকবাল। এ ধরনের সিরিজ দলের তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং খেলার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আজ জাতীয় নাগরিক পার্টির মোটরসাইকেল র‍্যালি

23 November 2026

ধোবাউড়ায় ১০২ বোতল ভারতীয় মদসহ দুই ভাই গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই: বিসিবি সভাপতি তামিম ইকবাল

হালনাগাদ সময় : ০৮:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬