মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১০ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ওয়ানডে দলে ইয়াসির-নাঈম, স্কোয়াডে চমক

  • হালনাগাদ সময় : ০৩:৩১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে ওয়ানডে স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ বিরতি কাটিয়ে দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ ও ইয়াসির আলী চৌধুরী। সুযোগ পেয়েছেন জাকের আলী অনিকও। তবে দল থেকে বাদ পড়েছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ।

লিটন কুমার দাসের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের এই দলে মূল আকর্ষণ নাঈম ও ইয়াসিরের প্রত্যাবর্তন। প্রায় সাড় তিন বছর পর ওয়ানডে স্কোয়াডে ফিরলেন ইয়াসির আলী। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ওপর ভর করেই তারা জাতীয় দলে জায়গা পুনর্দখল করেছেন।

ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন ঘটছে লিটন দাসের। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন তাওহিদ হৃদয়। দলে পেস আক্রমণে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে রাখা হয়েছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদকে। স্পিন বিভাগে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।

আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৪ ও ৭ ডিসেম্বর।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ওয়ানডে দলে ইয়াসির-নাঈম, স্কোয়াডে চমক

হালনাগাদ সময় : ০৩:৩১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬