মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৬ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এক বছর পর অভিনয়ে ফিরছেন সারিকা, সঙ্গী খায়রুল বাসার

  • হালনাগাদ সময় : ০৮:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

DinajpurTV Bangladesh News

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ। নাটকে অল্প সময়েই দারুণ পরিচিতি পেলেও একপর্যায়ে তিনি অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন। ফলে দীর্ঘদিন ধরে তাকে পর্দায় নিয়মিত দেখা যাচ্ছিল না। সর্বশেষ গত বছর তাকে একটি ওয়েব সিরিজ ও একটি নাটকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বিরতির পর অবশেষে অভিনয়ে ফিরছেন সারিকা। আসছে ডিসেম্বরে তাকে দেখা যাবে নতুন ওয়েব ফিল্ম ‘সেলফি’তে। মুশফিকা মাসুদ পরিচালিত এই ফিল্মে সারিকার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা খায়রুল বাসার।

রোববার (২২ নভেম্বর) প্রথম আনুষ্ঠানিক পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির মুক্তির খবর জানান সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সারিকা নিজেও সেই পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘একটা সেলফি, আর তারপর থেকেই শুরু এক অদ্ভুত গল্পের। কিন্তু এই গল্পের শেষটা কি শুধুই ভালোবাসার নাকি অপেক্ষা করছে অন্য কিছু?’

প্রকাশিত পোস্টারে দেখা যায়, খায়রুল বাসার গিটার বাজিয়ে গান গাইছেন এবং তার পাশে মুগ্ধ নয়নে হাসিমুখে তাকিয়ে আছেন সারিকা। দৃশ্যটি রোম্যান্টিক মনে হলেও নাটকের গল্পে ভিন্ন কোনো মোড় থাকতে পারে, এমন ইঙ্গিতই দিয়েছেন নির্মাতা ও কলাকুশলীরা।

‘সেলফি’ মূলত একটি ওয়েব ফিল্ম। এতে সারিকা ও খায়রুল বাসার ছাড়াও আরও অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা ফজলুর রহমান বাবু। আগামী ১০ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে এটি মুক্তি পাবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এক বছর পর অভিনয়ে ফিরছেন সারিকা, সঙ্গী খায়রুল বাসার

হালনাগাদ সময় : ০৮:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬