মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫৩ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হঠাৎ কলকাতা সফরে কেন এলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি?

  • হালনাগাদ সময় : ০৫:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কলকাতা শহরে বৃষ্টিভেজা দুপুর গড়িয়ে বিকেল নামছে। দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে রাস্তার পাশে উৎসাহী মানুষের উপচেপড়া ভিড়। অপেক্ষার পালা শেষ। অবশেষে দেখা দিলেন ‘দিলবার’ খ্যাত মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি।

শনিবার (২১ নভেম্বর) কলকাতা শহরে ঝটিকা সফরে হাজির হয়েছিলেন এ বলিউড অভিনেত্রী। তার এই সফরের মূল উদ্দেশ্য ছিল শহরের একটি বিপণিবিতান উদ্বোধন করা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন নোরা ফাতেহি। তার নাচের অগণিত ভক্ত-অনুরাগী রয়েছে। শনিবার কলকাতাতেও তাকে এক ঝলক দেখার জন্য ব্যাপক জনসমাগম ঘটেছিল।

এদিন অভিনেত্রীকে দেখা গেল এক ভিন্ন লুকে— তার চুলের সামনের অংশের ফ্রিঞ্জ কপাল ছুঁয়েছিল। নীল জিন্স ও কালো ক্রপ টপে নোরা সহজেই অনুরাগীদের মন জয় করে নেন। ভক্তদের অনুরোধে তার মুখে সেই পরিচিত হাসির ঝলক খেলে যায়। স্বাভাবিকভাবেই উপস্থিত সবাই অভিনেত্রীর কাছ থেকে কিছু শোনার অপেক্ষায় ছিলেন।

ভক্ত-অনুরাগীদের নিরাশ করেননি নোরা ফাতেহি। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। কলকাতা আমার অন্যতম প্রিয় শহর। সবার জন্য অনেক ভালোবাসা। এখানকার আমেজই সম্পূর্ণ আলাদা। কলকাতায় আসতে সবসময় আমার খুব ভালো লাগে।’ এর পরে উপস্থিত সবার উদ্দেশে হৃদয়ের ইমোজি দেখিয়ে ভালোবাসার প্রকাশ করেন এই অভিনেত্রী।

উচ্ছ্বসিত দর্শকরা নোরা ফাতেহিকে চোখের সামনে দেখতে পেয়ে তাদের মুঠোফোনে সেই মুহূর্ত বন্দি করে রাখেন। কেউ কেউ আবার নোরা অভিনীত জনপ্রিয় গানও গেয়ে ওঠেন। সম্প্রতি ‘জেলার ২’ সিনেমার ‘বিন্দাস’ গানে তার দুর্দান্ত নাচ দারুণ প্রশংসিত হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হঠাৎ কলকাতা সফরে কেন এলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি?

হালনাগাদ সময় : ০৫:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬