মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৬ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মা-ছেলের সাইক্লিংয়ের ছবি, অপুর রহস্যময় ক্যাপশনে জল্পনা

  • হালনাগাদ সময় : ০৮:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে সাইকেল চালানোর কিছু আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে মা ও ছেলেকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।

তবে ছবিগুলোর চেয়েও নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অপুর দেওয়া ক্যাপশন। তিনি লিখেছেন, ‘ফটো ক্রেডিট: বলব না’। কে এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন, তা নিয়ে নায়িকা রহস্য বজায় রাখায় ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অপু বিশ্বাস ও শাকিব খানের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে ভক্তদের বরাবরই বাড়তি আগ্রহ থাকে। বিচ্ছেদের পরও বাবা-মায়ের সঙ্গে তার সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত প্রায়ই সামাজিক মাধ্যমে উঠে আসে। তবে এবারের রহস্যময় ক্যাপশনটি কি কেবলই কৌতুক, নাকি এর পেছনে বিশেষ কোনো বার্তা রয়েছে—তা নিয়ে চলছে নানা আলোচনা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মা-ছেলের সাইক্লিংয়ের ছবি, অপুর রহস্যময় ক্যাপশনে জল্পনা

হালনাগাদ সময় : ০৮:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬