মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১২ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে অসহায় নারীদের সেলাই মেশিন উপহার

  • হালনাগাদ সময় : ০৮:০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে অসহায় ও উদ্যোক্তা নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর উদ্যোগে রোববার (২২ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর সদর রোডে তাঁর নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিক মুক্তি অর্জনে আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প নেই। সেলাই মেশিন বিতরণের এই উদ্যোগ নারীদের ঘরে বসেই আয় করার পথ সুগম করবে, যা তাদের পরিবারের সচ্ছলতা ফেরাতে সহায়ক হবে।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, নারীরা জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাঁদের দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশ ও অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বদ্ধপরিকর।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশ ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে পতিত ফ্যাসিবাদী চক্র নানা ষড়যন্ত্র করছে। তবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সরকার জনগণের কল্যাণে কাজ করে যাবে। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে অসহায় নারীদের সেলাই মেশিন উপহার

হালনাগাদ সময় : ০৮:০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬