বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অসত্য ছবি ও তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে দেশ ছেড়ে পালানোর পরও রক্তের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এসব অপতৎপরতা মোকাবেলায় দলটির সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচার করতে হবে বলেও জানান তিনি।
রোববার (২২ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আমলে নয়াপল্টন অবরুদ্ধ করে রাখা হতো; এমনকি সেখানে আসা শিক্ষকদেরও গ্রেফতার করা হতো। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ভিন্নমত দমনের চেষ্টার তীব্র নিন্দা জানান।


























