“দেশের ৪০ শতাংশ মানুষ জেন-জি প্রজন্মের অন্তর্ভুক্ত। তারাই ৩৬ জুলাইয়ের অভ্যুত্থান ঘটিয়েছে। তারা আমাদের কাছ থেকে সুবিচার প্রত্যাশা করে।”
অসৎ লোকের কাজকর্মে নয় সৎ লোকের নীরবতায় সমাজ ধ্বংস হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি।
শনিবার রাজশাহী পিটিআই মিলনায়তনে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের ভূমিকা’ নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
নাসিমুল গনি বলেন, “দেশের ৪০ শতাংশ মানুষ জেন-জি প্রজন্মের অন্তর্ভুক্ত। তারাই ৩৬ জুলাইয়ের অভ্যুত্থান ঘটিয়েছে। তারা আমাদের কাছ থেকে সুবিচার প্রত্যাশা করে।”
নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন করতে না পারার কথা জানিয়েছে তিনি বলেন, “তারা যে সুবিচার চায়, তা শুধু বিচারকদের বিষয় নয়, প্রশাসন ও সিভিল সার্ভিসের সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
“সরকারি চাকরি কখনো টাকা বানানোর যন্ত্র নয়; এটি জনগণ ও স্রষ্টার প্রতি দায়িত্ব পালনের একটি পথ।”
জ্যেষ্ঠ সচিব বলেন, ১৮৭৮ সালে পুলিশ থানা প্রতিষ্ঠার পর থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও থানাগুলো ২৪ ঘণ্টা সেবা দিয়েছে। কিন্তু চব্বিশের আন্দোলনের সময় এর ব্যত্যয় ঘটেছে। তখন মেধা বা দক্ষতার ঘাটতি ছিল না, ঘাটতি ছিল আন্তরিকতার।
এর আগে সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করেন সচিব নাসিমুল গনি।
রিপোর্টারের নাম 
























