প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মাধ্যমে সরকার তাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা মোচনের চেষ্টা করছে। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব সবসময় আমাকে আন্দোলিত করে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত।’
তিনি আরও বলেন, বিএনপি সরকার সবসময়ই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
























