মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৮ অপরাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মাধ্যমে সরকার তাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা মোচনের চেষ্টা করছে। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব সবসময় আমাকে আন্দোলিত করে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত।’

তিনি আরও বলেন, বিএনপি সরকার সবসময়ই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী-রংপুর সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

22 November 2026

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬