কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এ সময় চক্রের জিম্মি দশা থেকে নারী ও শিশুসহ আটজন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ এলাকায় সক্রিয় মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পাচারকারীদের আস্তানা থেকে ভুক্তভোগী নারী ও শিশুদের নিরাপদে উদ্ধার করা হয়।























