মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৮ অপরাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মাশরাফি নিয়মিত অর্থ পাঠান আ.লীগ-ছাত্রলীগ নেতাদের: রাশেদ খাঁন

  • হালনাগাদ সময় : ০২:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকাপয়সা পাঠান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

স্ট্যাটাসে নড়াইলে দুই বিএনপি নেতা হত্যা ও সহিংসতার ঘটনায় মাশরাফি বিন মর্তুজার ইন্ধন ছিল বলে তীব্র অভিযোগ করেছেন রাশেদ খাঁন।

তিনি বলেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকা পয়সা পাঠাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। সন্ত্রাসীদের ব্যবহার করে সর্বশেষ তাণ্ডবও তিনিই চালিয়েছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা কর্তৃক তাঁর বাড়িতে ভাঙচুর চালানোর ক্ষোভ আজও তাঁর মনে বিদ্যমান। আর সেই প্রতিশোধ নেওয়ার জন্যই তিনি এখন বেপরোয়া হয়ে উঠেছেন এবং সর্বোচ্চ অর্থ ব্যয় করে জ্বালাও-পোড়াও ও হত্যার মদদ দিয়ে যাচ্ছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফগলাইট কি অবৈধ? আইনের ফাঁকে মামলা ও ‘রেকার বিলের’ ভোগান্তিতে বাইকাররা

22 November 2026

পোশাক খাতে অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি রয়েছে: মাহদী আমিন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাশরাফি নিয়মিত অর্থ পাঠান আ.লীগ-ছাত্রলীগ নেতাদের: রাশেদ খাঁন

হালনাগাদ সময় : ০২:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬