মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৪ অপরাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজশাহীতে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ ও রেললাইনে নাশকতা

  • হালনাগাদ সময় : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিআরটিসির দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে নগরের আমচত্বর এলাকায় অবস্থিত বিআরটিসি বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

একই রাতে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি সাময়িকভাবে আটকা পড়ে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম জানান, আগুন নেভানোর পর রাত ১২টা ৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এছাড়া নগরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০৩৫ সালের মধ্যেই বিশ্বে সবচেয়ে বেশি অনুসারীর ধর্মে পরিণত হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস

19 November 2026

শাকিবের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? জল্পনা তুঙ্গে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীতে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ ও রেললাইনে নাশকতা

হালনাগাদ সময় : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬