মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০২ অপরাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ফোর্বসের তালিকায় শীর্ষে রোনালদো, আয়ের হিসাবে পেছনে মেসি

  • হালনাগাদ সময় : ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ফুটবলের মাঠের নতুন প্রজন্মের দাপট বাড়লেও আয়ের সাম্রাজ্যে এখনো রাজত্ব করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকায় টানা চতুর্থবারের মতো শীর্ষ দুই স্থান ধরে রেখেছেন এই দুই মহাতারকা।

তালিকায় শীর্ষে থাকা রোনালদোর এ বছরের আনুমানিক আয় ৩০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৭১০ কোটি টাকা। এর মধ্যে আল নাসর থেকে বেতন ও বোনাস বাবদ ২৫ কোটি ডলার এবং বিভিন্ন স্পনসরশিপ ও ব্যবসায়িক উদ্যোগ থেকে ৫ কোটি ডলার আয় করেছেন তিনি। গত বছরের তুলনায় তার আয় বেড়েছে প্রায় ২৪৭ কোটি টাকা।

অন্যদিকে, লিওনেল মেসির এ বছরের সম্ভাব্য আয় ১৪ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৭৯৩ কোটি টাকা। ইন্টার মায়ামি থেকে মাঠের আয় ৭ কোটি ডলার হলেও, মাঠের বাইরের বাণিজ্যিক চুক্তি ও বিনিয়োগ থেকে তার আয় হয়েছে সাড়ে ৭ কোটি ডলার। অর্থাৎ, মেসির ক্ষেত্রে মাঠের বাইরের আয়ের পরিমাণই বেশি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

19 November 2026

পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফোর্বসের তালিকায় শীর্ষে রোনালদো, আয়ের হিসাবে পেছনে মেসি

হালনাগাদ সময় : ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬