মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৯ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

  • হালনাগাদ সময় : ০৮:৪৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ এলাকার বাড়িটিতে আগুন দেওয়া হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। বাড়িটির আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল ছিল। হঠাৎ নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা ভেতরে ঢুকে নিভিয়ে ফেলেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করছে পুলিশ। ওসি মোজাম্মেল হক বলেন, ভবনটির নিচতলায় কেউ থাকেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে। ঘটনার পর ওই বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের ডাক দিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

20 November 2026

পরিস্থিতি বিবেচনায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সংক্ষিপ্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

হালনাগাদ সময় : ০৮:৪৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬