মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০২ অপরাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শাকিবের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? জল্পনা তুঙ্গে

  • হালনাগাদ সময় : ১১:৪৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে দর্শকদের কৌতূহল ক্রমেই বাড়ছে। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই সম্ভাব্য নায়িকা নিয়ে চলছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন প্রযোজক আরশাদ আদনান। তাঁর একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে জোর গুঞ্জন উঠেছে, শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন প্রযোজক আরশাদ আদনান। ছবিতে একজন অভিনেত্রীকে দেখা গেলেও তাঁর পরিচয় প্রকাশ করেননি তিনি। ক্যাপশনে শুধু লিখেছেন, ‘নেক্সট’। এরপর ছবিটি নিয়ে শুরু হয় বিশ্লেষণ। অনেকের ধারণা, ছবির অভিনেত্রী আর কেউ নন, বলিউড তারকা কিয়ারা আদভানি।

জানা গেছে, ছবিটি Esquire India-এর একটি ফটোশুটের। সেখানে বেইজ রঙের ‘SOBO PERSON’ লেখা ক্যাপ, কমলা পোশাক ও রঙিন স্ট্রাইপের টপে দেখা গেছে অভিনেত্রীকে। এই লুকের সঙ্গে কিয়ারার ফটোশুটের ছবির মিল পাওয়া গেছে। আর এতেই শাকিবের নতুন নায়িকা হিসেবে কিয়ারার নাম ছড়িয়ে পড়েছে।

তবে কিয়ারা আদভানি ‘মোহাব্বাত’ সিনেমায় যুক্ত হচ্ছেন, নাকি প্রযোজক আরশাদ আদনানের প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো সিনেমায় কাজ করতে যাচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে বিস্তারিত জানাতেও নারাজ প্রযোজক।

উল্লেখ্য, এর আগে আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফের নির্মাণে শাকিব খান অভিনয় করেছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায়। ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে ছিলেন ভারতের ইধিকা পাল। অন্যদিকে ‘রাজকুমার’ সিনেমায় তাঁর নায়িকা ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

এবারও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক কোনো তারকাকে দেখা যেতে পারে, এমন আভাস আগে থেকেই ছিল। তবে কিয়ারার নাম সামনে আসায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

সত্যিই কি শাকিব-কিয়ারার জুটি দেখা যাবে বড় পর্দায়? নাকি প্রযোজকের ‘নেক্সট’ পোস্টে লুকিয়ে আছে অন্য কোনো চমক? আপাতত সেই উত্তর জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

19 November 2026

পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শাকিবের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? জল্পনা তুঙ্গে

হালনাগাদ সময় : ১১:৪৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬