সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে আয়োজিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত এই বৈঠকটি দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংসদ সদস্যদের জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। মাঠ পর্যায়ে দলের অবস্থান আরও সুসংহত করতে সংসদ সদস্যদের নিয়মিত এলাকায় অবস্থান ও জনগণের সমস্যা সমাধানে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।






















