মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩০ পূর্বাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঢাকায় এআই ট্রাফিক সিগন্যাল ও মনোরেল চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ০৬:১৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানীর তীব্র যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাকে আধুনিকায়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে, আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানোর কাজ চলমান রয়েছে। আগামী দুই মাসের মধ্যে এই এআই সিগন্যালগুলো সচল হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে।

যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও জানান, সরকার মনোরেল চালুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মনোরেল অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গায় চলাচল করতে সক্ষম হওয়ায় মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার অভ্যন্তরীণ সড়কে এটি যাতায়াত ব্যবস্থা সহজ ও আরামদায়ক করবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী এলাকায় সময় দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

18 November 2026

শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করল শিক্ষা মন্ত্রণালয়

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকায় এআই ট্রাফিক সিগন্যাল ও মনোরেল চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ০৬:১৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬