মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৭ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে ব্যস্ত কর্মসূচি

  • হালনাগাদ সময় : ১০:০০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

একদিনের সফরে লালমনিরহাটের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে সরকারপ্রধান তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে উত্তরের পথ ধরেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনটি কর্মসূচিতে যোগ দেবেন এবং বিকালে ঢাকায় ফিরে আসবেন।

সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন সরকারপ্রধান।

পরে দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে বেলা আড়াইটায় কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তাকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

কর্মসূচি শেষে বিকাল সোয়া ৪টায় হেলিকপ্টারে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে প্র‌ধানমন্ত্রীর।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের ডাক দিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

20 November 2026

পরিস্থিতি বিবেচনায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সংক্ষিপ্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে ব্যস্ত কর্মসূচি

হালনাগাদ সময় : ১০:০০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬