মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০২ অপরাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

  • হালনাগাদ সময় : ১১:৪১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৭টি জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া আরও ৫ প্লাটুন বিজিবি সদস্যকে জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা জেলায় ২৩, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নজরদারি বৃদ্ধির পাশাপাশি ড্রোন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

19 November 2026

পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

হালনাগাদ সময় : ১১:৪১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬