রাজধানীর পল্লবী এলাকায় সড়কের পাশে পার্ক করে রাখা ট্রাস্ট পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে পল্লবী থানার সাগুফতা ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক ও কর্মচারীরা সাগুফতা ফুড কোর্টের সামনে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসের পেছনের একটি সিটে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও বাসের কর্মচারীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


























