মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৬ পূর্বাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত, পুলিশের গাড়ি চুরির ঘটনায় গ্রেপ্তার ১

  • হালনাগাদ সময় : ১০:২৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের ছোটপুল এলাকা থেকে পুলিশের একটি সরকারি টহল গাড়ি চুরির চাঞ্চল্যকর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা-পুলিশ। পাশাপাশি চুরি হওয়া সরকারি গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গাড়িটি উদ্ধার করা হয়। এর আগে দুপুরে পুলিশ লাইন্স সংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে থেকে গাড়িটি চুরি হয়ে যায়।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২ (দিবা) ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা তাদের সরকারি গাড়িটি (সিএমপি নম্বর-১৮০) রাস্তার পাশে রেখে পুনাক রেস্টুরেন্টে খাবার খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে তারা নির্ধারিত স্থানে গাড়িটি দেখতে পাননি। আশপাশে খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান মেলেনি।

পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। এই দৃশ্য দেখার পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় এবং পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে নগরের বিভিন্ন চেকপোস্টে কড়াকড়ি আরোপ করা হয়।

পুলিশের বিশেষ এই অভিযানে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গাড়িটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এই চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি রুবেলকে (৪০) ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বর্তমানে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এই চুরির সাথে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আজ বিশ্ব পুরুষ দিবস

19 November 2026

জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত, পুলিশের গাড়ি চুরির ঘটনায় গ্রেপ্তার ১

হালনাগাদ সময় : ১০:২৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬