মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৪ অপরাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক অভিযান, ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • হালনাগাদ সময় : ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধীনস্থ এনায়েতপুর ও বাশালগাঁও বিওপির সদস্যরা বিরল ও হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থل থেকে পালিয়ে যায়। পরে সন্দেহজনক বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০৩৫ সালের মধ্যেই বিশ্বে সবচেয়ে বেশি অনুসারীর ধর্মে পরিণত হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস

19 November 2026

শাকিবের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? জল্পনা তুঙ্গে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক অভিযান, ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার

হালনাগাদ সময় : ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬