মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৪ অপরাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পিরোজপুরে সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ফের হামলা ও ভাঙচুর

  • হালনাগাদ সময় : ১১:৪২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পিরোজপুর শহরের ম্যাটানিটি রোডে অবস্থিত জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেক দম্পতির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে একদল যুবক এ হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেকের বাড়িতে ৫ আগস্টের পর থেকে একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্প্রতি বাড়িটি মেরামতের কাজ শুরু হলে পুনরায় হামলা চালানো হয়।

সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেক অভিযোগ করেন, হামলাকারীরা তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পাড়েরহাট এলাকায় অবস্থিত তার মালিকানাধীন চালের মিলেও হামলা চালিয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০৩৫ সালের মধ্যেই বিশ্বে সবচেয়ে বেশি অনুসারীর ধর্মে পরিণত হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস

19 November 2026

শাকিবের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? জল্পনা তুঙ্গে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পিরোজপুরে সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ফের হামলা ও ভাঙচুর

হালনাগাদ সময় : ১১:৪২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬