মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৫ অপরাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বাসে পেট্রোল বোমা হামলায় নিহত সিয়ামের বাড়িতে শোকের মাতম

  • হালনাগাদ সময় : ১০:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে সিয়াম হাওলাদার (২৭) নামে এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুর খবরে বরিশালের বাবুগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় এ ঘটনা ঘটে। সকালে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী গ্রামে সিয়ামের মৃত্যুর খবর পৌঁছালে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহত সিয়াম ইদিলকাঠী গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর-মঠবাড়িয়া রুটে চলাচলকারী ‘লোকাল বাহক’ পরিবহনের একটি বাসের হেলপার হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো ট্রিপ শেষে মঠবাড়িয়ায় বাসটি পার্কিং করে ভেতরেই ঘুমিয়ে পড়েন সিয়াম। ভোর ৪টার দিকে একদল দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়লে গভীর ঘুমে থাকা সিয়াম আর বের হতে পারেননি। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে সিয়াম ছিলেন বড়। তাঁর ছোট ভাই সিফাত (১৩) স্থানীয় একটি হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী। ছয় বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে সিয়ামের মা মারা যান। পরে তাঁর বাবা কবির হোসেন হাওলাদার শিল্পী বেগমকে বিয়ে করেন। অভাব-অনটনের সংসারে সিয়ামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনেরা। কান্নাজড়িত কণ্ঠে সিয়ামের সৎমা শিল্পী বেগম বলেন, সিয়ামই ছিল তাদের সংসারের একমাত্র উপার্জনকারী। তাঁকে হারিয়ে পুরো পরিবার এখন চরম অসহায় হয়ে পড়েছে।

সিয়ামের প্রতিবেশী চাচা সোহেল হাওলাদার জানান, সিয়াম অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। সংসারে চরম অভাবের কারণে খুব ছোট বয়সেই পরিবারের হাল ধরতে কাজের সন্ধানে বের হয়েছিল সে।

এদিকে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। নিহত সিয়ামের মরদেহ দাফন-কাফনের সময় এখনো নির্ধারণ করা হয়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০৩৫ সালের মধ্যেই বিশ্বে সবচেয়ে বেশি অনুসারীর ধর্মে পরিণত হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস

19 November 2026

শাকিবের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? জল্পনা তুঙ্গে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাসে পেট্রোল বোমা হামলায় নিহত সিয়ামের বাড়িতে শোকের মাতম

হালনাগাদ সময় : ১০:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬