মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৫ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

  • হালনাগাদ সময় : ০৪:১৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে পেশাদার চালকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্যাপী সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

বিআরটিসির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতায় মোট ৬৮ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে এই রিফ্রেশার প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া বিআরটিসির বিভিন্ন প্রকল্পে নারীদের অংশগ্রহণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
13 November 2026

দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

হালনাগাদ সময় : ০৪:১৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬