মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১১ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে: রিজভী

  • হালনাগাদ সময় : ০২:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এটি কেবল প্রত্যাবর্তন নয়, বরং আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ হতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের পতনে দেশের জনগণের লড়াইয়ে ৭ নভেম্বরের চেতনা বড় ভূমিকা রেখেছে। এই বিপ্লব থেকেই দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে।

তিনি আরও বলেন, বর্তমানে গোপনে ও কৌশলে বাল্যবিবাহের প্রবণতা বেড়েছে। এ ধরনের সামাজিক ব্যাধির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে: রিজভী

হালনাগাদ সময় : ০২:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬