মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৬ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

তরুণ প্রজন্মকে মাদক ও হতাশা থেকে ফেরাতে সংস্কৃতিচর্চার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

  • হালনাগাদ সময় : ০৪:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সুস্থ, মানবিক ও সৃজনশীল সমাজ গঠনে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। তিনি তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও হতাশার পথ থেকে ফিরিয়ে আনতে গান, কবিতা ও নাট্যচর্চায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ থিয়েটার’-এর ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘কিউট নাট্য উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক আরও বলেন, একটি পরিপূর্ণ জীবন গঠনের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিহার্য। তিনি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের অবদানের কথা স্মরণ করে বলেন, পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষের প্রতি সমান দৃষ্টিভঙ্গি ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যকার আব্দুল আজিজ। এছাড়া শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হারুন, একুশে পদকপ্রাপ্ত নাট্যকার লাকি এনাম এবং অভিনেতা কাসেমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
13 November 2026

রোমে বর্ণিল আয়োজনে বাংলা কবিতা উৎসব

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তরুণ প্রজন্মকে মাদক ও হতাশা থেকে ফেরাতে সংস্কৃতিচর্চার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

হালনাগাদ সময় : ০৪:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬