ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া অধিবেশন চলাকালীন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে বাংলামোটর পর্যন্ত, হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ নম্বর সড়ক পর্যন্ত এলাকা। এছাড়া সংসদ ভবনের সংরক্ষিত সীমানার ভেতরের সব রাস্তা ও গলিপথেও এই আদেশ বলবৎ থাকবে। ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
























