মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৪ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সিলেট টেস্ট: ক্যারিবীয়দের দাপুটে ব্যাটিংয়ে কোণঠাসা বাংলাদেশ

  • হালনাগাদ সময় : ০২:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেট টেস্টের প্রথম দিনে দুর্দান্ত শুরুর পরও ছন্দ হারিয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ২৭ রানেই তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখান থেকে আমির জাঙ্গো ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের ১৩১ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। চা-বিরতি পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

অভিষিক্ত উইকহ্যাম নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি। ১৪৫ বলে ৬১ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেও, অন্য প্রান্তে অবিচল রয়েছেন আমির জাঙ্গো। চা-বিরতি পর্যন্ত ১২৪ বলে ৭৬ রান নিয়ে অপরাজিত রয়েছেন তিনি।

বাংলাদেশের বোলিং লাইনআপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজালেও, মূলত পেসার তাসকিন ও হাসানই সফল হয়েছেন। তারা দুজন দুটি করে উইকেট শিকার করেছেন। অন্যদিকে, স্পিনাররা প্রতিপক্ষের ওপর তেমন কোনো চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছেন।

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামা বাংলাদেশের জন্য শেষ সেশনে দ্রুত উইকেট তুলে নেওয়া এখন বড় চ্যালেঞ্জ। ক্যারিবীয়দের রানের গতি কমিয়ে ম্যাচে ফিরতে মরিয়া স্বাগতিকরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিলেট টেস্ট: ক্যারিবীয়দের দাপুটে ব্যাটিংয়ে কোণঠাসা বাংলাদেশ

হালনাগাদ সময় : ০২:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬