কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সুফল পেতে তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেবল ব্যয় সংকোচনের মাধ্যম হিসেবে দেখলে চলবে না, বরং একে নতুন পণ্য ও সেবা সৃষ্টি এবং কর্মসংস্থান তৈরির বড় মাধ্যম হিসেবে কাজে লাগাতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এআই বিজনেস সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এআই-এর নিরাপদ ব্যবহার ও কার্যকর নিয়ন্ত্রণের ওপর জোর দিয়ে বলেন, বিশ্ব এখন এক মহাপরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যার মূল চালিকাশক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামীর বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এক গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
























