মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫১ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘অনেকগুলো বউ ছেড়ে গেছে, অর্পিতা সহ্য করে রয়ে গেছে’: প্রসেনজিৎ

  • হালনাগাদ সময় : ০৫:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

তিন দশকেরও বেশি সময় ধরে টালিউড সিনেমায় রাজত্ব করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে ভক্তদের ভালোবাসায় তিনি পেয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ তকমা। তবে পেশাগত সাফল্য নিয়ে সবসময় মুখর থাকলেও নিজের ব্যক্তিগত জীবনকে সচরাচর আড়ালেই রাখেন এই তারকা।

দীর্ঘদিন ধরে স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর সংসার করছেন প্রসেনজিৎ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্পিতার সঙ্গে নিজের সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলতে গিয়ে রসিকতার সুরেই আগের দুই দাম্পত্যের বিচ্ছেদ টেনে অর্পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রসেনজিৎ বলেন, ‘অর্পিতাকে আমি একটা জায়গায় খুব সম্মান করি যে, সে আমাকে এতদিন সহ্য করে রয়ে গেছে। অনেকগুলো বউ তো আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু ও এখনো যায়নি! অর্পিতাকে আমি খুব ভালোবাসি, সম্মান করি এবং সে অত্যন্ত গুণী একজন অভিনেত্রীও।’

ব্যক্তিগত জীবনে তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রসেনজিৎ। ১৯৯২ সালে অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। তবে পারিবারিক বনিবনা না হওয়ায় মাত্র তিন বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ব্যবসায়ী পরিবারের কন্যা অপর্ণা গুহঠাকুরতাকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে প্রেরণা নামে একটি কন্যাসন্তান রয়েছে। তবে ২০০২ সালে সেই সংসার ভেঙে যায়।

দ্বিতীয় বিচ্ছেদের পর একই বছরে অভিনেত্রী অর্পিতা পালকে (বর্তমানে চট্টোপাধ্যায়) বিয়ে করেন প্রসেনজিৎ। বর্তমানে অর্পিতা ও ছেলে মিশুককে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন টালিউডের এই জনপ্রিয় অভিনেতা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আট বছর পর সাফ ফুটবল টুর্নামেন্ট: বাংলাদেশ কি প্রস্তুত?

04 November 2026

সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুড়ল ওসির গাড়ি, আহত অর্ধশতাধিক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘অনেকগুলো বউ ছেড়ে গেছে, অর্পিতা সহ্য করে রয়ে গেছে’: প্রসেনজিৎ

হালনাগাদ সময় : ০৫:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬