মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২৯ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নিজের সাক্ষাৎকার দেখলে অস্বস্তি লাগে, পডকাস্টে যান না কেন শবনম ফারিয়া?

  • হালনাগাদ সময় : ০২:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে চাকরি হারালেন সেই কর্মী

ছোটপর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি রয়েছে। বিভিন্ন সময় ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার নিজের সাক্ষাৎকার নিয়ে এক অদ্ভুত অস্বস্তির কথা প্রকাশ করেছেন তিনি।

এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কোনো সাক্ষাৎকার চোখে পড়লে তা এড়িয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক পেজে শবনম ফারিয়া লিখেছেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেজে আসলে এত ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দিই!’

পোস্টে নিজের এমন অনুভূতির কারণও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমারই এমন লাগে, অন্যদের জানি কেমন লাগে। বিশ্বাস করেন, এজন্য আমি কোনো পডকাস্টে যাই না। একবার গেলে তিন মাস এই এক জিনিসই দেখা লাগে।’

এদিকে অভিনেত্রীর এই পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তরা তাদের ভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। নিজের সাক্ষাৎকার দেখতে তার ভালো না লাগলেও অনেকের কাছেই শবনম ফারিয়ার কথা শুনতে বেশ ভালো লাগে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘কী বলেন, আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার কথাগুলো সুন্দর এবং ভালো লাগে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

04 November 2026

আমার নাম ব্যালটে ছিল না বলেই রিপাবলিকানরা হেরেছে: ট্রাম্প

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিজের সাক্ষাৎকার দেখলে অস্বস্তি লাগে, পডকাস্টে যান না কেন শবনম ফারিয়া?

হালনাগাদ সময় : ০২:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬