মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০২ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অরিজিৎ ও এড শিরানের যুগলবন্দি: ইউটিউবে রেকর্ড গড়ে ঝড় তুলল শাহরুখ-দীপিকার ‘তু মিল জায়ে’

  • হালনাগাদ সময় : ১১:৪৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বলিউড ও হলিউডের সংগীতের মেলবন্ধনে এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয়েছে বিশ্বখ্যাত ব্রিটিশ পপ তারকা এড শিরানের হাত ধরে। বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ছবি ‘কিং’ (King)-এর মাধ্যমে বলিউডে প্লেব্যাক গায়ক হিসেবে অভিষেক ঘটল তাঁর। ছবির রোমান্টিক ট্র্যাক ‘তু মিল যায়ে’ (Tu Mil Jaaye)-তে এড শিরানের সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। সম্প্রতি ইনস্টাগ্রামে গানটি তৈরির একটি নেপথ্য ভিডিও প্রকাশ করে এই সংগীতযাত্রার চমৎকার অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ব্রিটিশ এই তারকা।

ভিডিওতে সুরকার জিগর সারাইয়ার সঙ্গে এড শিরানকে স্বতঃস্ফূর্তভাবে ভাঙা ভাঙা হিন্দিতে গানের কলি গাইতে দেখা গেছে। গানটি তৈরির স্মৃতি রোমন্থন করে শিরান জানান, কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের সঙ্গে প্রথম পরিচয়ের সময়ই বলিউড বাদশাহ তাঁকে নিজের পরবর্তী ছবিতে গান গাওয়ার সরাসরি প্রস্তাব দিয়েছিলেন। শাহরুখের সেই অনুরোধের কথাই বাস্তবে রূপ নিয়েছে ‘কিং’ ছবিতে।

ভারতে তাঁর সাম্প্রতিক সফরের একটি চমকপ্রদ ঘটনার কথা তুলে ধরে শিরান উল্লেখ করেন, মূলত নিজের ‘স্যাফায়ার’ মিউজিক ভিডিওতে একটি ছোট ক্যামিও করার অনুরোধ জানাতে তিনি মুম্বাইয়ে শাহরুখের বাড়ি ‘মন্নত’-এ গিয়েছিলেন। সেদিনই শাহরুখ তাঁকে ছবির সংগীত পরিচালক জুটি শচীন-জিগরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই আলোচনা থেকেই মাত্র এক রাতের মধ্যে শিরান তাঁর অংশের লিরিকস লিখে ফেলেন এবং স্টুডিওতে কণ্ঠ ধারণও সম্পন্ন করেন। নিজের প্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের সঙ্গে একই প্রজেক্টে যুক্ত হওয়াকে তাঁর জন্য এক পরম পাওয়া বলে উল্লেখ করেন তিনি।

গত ২ নভেম্বর শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে রোমান্টিক এই গানটি মুক্তি পায়। পর্দায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের রসায়ন প্রকাশের সঙ্গে সঙ্গেই ইউটিউবে ঝড় তুলেছে। এটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় অতীতের সব ইতিহাস ভেঙে দিয়েছে। এর আগে ‘জওয়ান’ ছবির ‘জিন্দা বান্দা’ গানের গড়া রেকর্ড ভেঙে দিয়ে এটি এখন ভারতীয় সিনেমার ইতিহাসে ইউটিউবে সর্বকালের সবচেয়ে বড় ২৪ ঘণ্টার ডেবিউ ট্র্যাকে পরিণত হয়েছে।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অ্যাকশন ঘরানার ‘কিং’ ছবিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও আরশাদ ওয়ারসির মতো একঝাঁক তারকা। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই বিগ বাজেট ছবিটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

04 November 2026

বিগ ব্যাশ মাঠে গড়ানোর আগেই মুস্তাফিজকে ঘিরে এমসিজিতে বিশেষ আয়োজন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অরিজিৎ ও এড শিরানের যুগলবন্দি: ইউটিউবে রেকর্ড গড়ে ঝড় তুলল শাহরুখ-দীপিকার ‘তু মিল জায়ে’

হালনাগাদ সময় : ১১:৪৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬