মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১০ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে হুমায়ুন কবির

  • হালনাগাদ সময় : ০৩:২৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অ্যান্টিগুয়া ও বারবুডায় শুরু হওয়া কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চপর্যায়ের উদ্বোধনী বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

সোমবার (২ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে কমনওয়েলথভুক্ত ৫৬টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সম্মেলনে কমনওয়েলথের আওতাধীন বিভিন্ন সংস্থা ও ফোরামের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি জোটটির ভবিষ্যৎ কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এর আগে ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের ২৮তম সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দিতে রোববার সন্ধ্যায় সেন্ট জনসে পৌঁছান হুমায়ুন কবির। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিতকরণ’।

পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চপর্যায়ের নির্বাহী অধিবেশন এবং সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য রাখবেন হুমায়ুন কবির। এ ছাড়া এই বহুপাক্ষিক সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের কথা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ

02 November 2026

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে হুমায়ুন কবির

হালনাগাদ সময় : ০৩:২৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬