মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৪ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ০৩:২২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

তুরস্কে আয়োজিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ৩১) দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের ‘ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট’-এ অংশ নিতে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন এই বৈশ্বিক সম্মেলনে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহির দাবি দৃঢ়ভাবে তুলে ধরবে বাংলাদেশ।

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সফরের তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই সফরটি তুলনামূলক সংক্ষিপ্ত হবে এবং তিনি উচ্চপর্যায়ের মূল অধিবেশনে অংশ নেবেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) আওতায় কপ৩১ সম্মেলনটি আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তুরস্ক এ সম্মেলনের মূল আয়োজক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে, আর আলোচনা ও দরকষাকষির মূল নেতৃত্বে থাকবে অস্ট্রেলিয়া।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, জলবায়ু সহনশীলতা ও অভিযোজন বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রতিশ্রুত সহায়তা দিতে উন্নত বিশ্বকে চাপ দেবে ঢাকা। তিনি বলেন, যেসব দেশের গ্রিনহাউস গ্যাস নিঃসরণে ভূমিকা একেবারেই নগণ্য, জলবায়ুর অভিঘাত মোকাবিলায় তাদের ঘাড়ে ঋণের বোঝা চাপানো অযৌক্তিক। তাই বাংলাদেশ বরাবরের মতোই অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দেবে।

শামা ওবায়েদ আরও উল্লেখ করেন, গত ছয় মাসে পরিবেশ সুরক্ষায় খাল খনন, ব্যাপক বনায়ন এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও বিস্তারিত কর্মসূচি সম্পর্কে সফরের পূর্বে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ

02 November 2026

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ০৩:২২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬