মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫৫ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

উস্কানিতে পা না দিয়ে পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

  • হালনাগাদ সময় : ১০:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্দোলনরত তৈরি পোশাক শ্রমিকদের উস্কানিতে পা না দিয়ে অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

তিনি জানান, পোশাকশিল্প খাত রক্ষা করা শ্রমিক, মালিক ও সরকার—সবার জন্যই জরুরি। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধর্মঘটের ডাক দেওয়া হয়নি। তাই কোনো বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে কোনো শ্রমিক সংগঠন তাদের পাশে দাঁড়াবে না।

সোমবার গাজীপুরে শ্রমিক অসন্তোষের মধ্যে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বাবুল আখতার উল্লেখ করেন, ২০২৩ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। আইন অনুযায়ী তিন বছর পর আগামী ডিসেম্বরে এই মেয়াদের সমাপ্তি ঘটবে এবং বোর্ডের আলোচনার মাধ্যমে নতুন মজুরি নির্ধারিত হবে। তাই তিনি শ্রমিকদের স্বাভাবিক উৎপাদন বজায় রাখার অনুরোধ জানান। একইসঙ্গে অন্যায়ভাবে কোনো সাধারণ শ্রমিক যেন হয়রানি বা রিমান্ডের শিকার না হন, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

উস্কানিতে পা না দিয়ে পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

হালনাগাদ সময় : ১০:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬