মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১২ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গঙ্গা চুক্তি নবায়নে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে: শামা ওবায়েদ

  • হালনাগাদ সময় : ১১:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়নে ভারত সঠিক ও ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রত্যাশার কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি নবায়নের জন্য ভারতের সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং উচ্চপর্যায়ের কমিটি সমঝোতায় পৌঁছাবে। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতেও বিএনপি সরকার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন নিয়ে শামা ওবায়েদ জানান, সম্মেলনে দুই দিনের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তার বিষয়টি তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন। একই সঙ্গে গত ছয় মাসে বিএনপি সরকার জলবায়ু সুরক্ষায় যেসব পদক্ষেপ ও সাফল্য অর্জন করেছে, তা-ও প্রধানমন্ত্রী সম্মেলনে উপস্থাপন করবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গঙ্গা চুক্তি নবায়নে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে: শামা ওবায়েদ

হালনাগাদ সময় : ১১:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬