মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫৪ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তারাকান্দায় মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

  • হালনাগাদ সময় : ১০:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়কের তারাকান্দা কলেজ রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন তারাকান্দা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, উপজেলার দোগাছি এলাকাসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বেচাকেনা চলার কারণে যুবসমাজ ও শিক্ষার্থীরা ধ্বংসের মুখে পড়ছে এবং এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে।

একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. রাশিদ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসির আশ্বাসের পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। পরে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তারাকান্দায় মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

হালনাগাদ সময় : ১০:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬