মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৭ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেল, রক্ষা পেল পুরো পরিবার

  • হালনাগাদ সময় : ০৫:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাইভেটকারচালক আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা এক দম্পতি ও তাঁদের চার-পাঁচ মাস বয়সী দুধের শিশু।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর মল্লার ঘাটা এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি খিতাপচর এলাকা অতিক্রম করছিল। এ সময় একটি প্রাইভেটকার হঠাৎ রেললাইনে উঠে পড়লে ট্রেনের ধাক্কায় গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে চালক আঘাতপ্রাপ্ত হলেও শিশুসহ অপর তিন যাত্রী অলৌকিকভাবে অক্ষত থাকেন।

বোয়ালখালী থানা পুলিশ জানায়, পরিবারটি চট্টগ্রাম নগরী থেকে খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে তারা এ দুর্ঘটনার শিকার হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

গোমদণ্ডী রেলস্টেশনের মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, খিতাপচর এলাকায় প্রাইভেটকারের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে গোমদণ্ডী স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেল, রক্ষা পেল পুরো পরিবার

হালনাগাদ সময় : ০৫:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬