মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪৯ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে অস্বাস্থ্যকর খাবার ও পোড়া তেল ব্যবহারের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • হালনাগাদ সময় : ১০:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পোড়া তেলে খাবার তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং মেয়াদোত্তীর্ণ উপকরণ সংরক্ষণের দায়ে চট্টগ্রাম নগরের দুটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) নগরের হাজীপাড়া ও আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে আতুরার ডিপো এলাকার ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

অন্যদিকে, আতুরার ডিপোর পাছাজিও ফুডস (ড্রিপ্স) নামের প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে পোড়া তেল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও প্যাকেজিং করা হচ্ছিল।

অভিযানকালে খাদ্য তৈরির স্থানে তেলাপোকা ও ইঁদুরের বিচরণ দেখা যায়। মিষ্টি তৈরির কাঁচামালে ইঁদুরের বিষ্ঠা ও চুল পাওয়া যায়। যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্যপণ্য উৎপাদনের পাশাপাশি নকল চেরি ফল ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। খাবার উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং প্যাকেজিংয়ের নিয়ম মেনে চলতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামে অস্বাস্থ্যকর খাবার ও পোড়া তেল ব্যবহারের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হালনাগাদ সময় : ১০:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬