ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধের ঘোষণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধের ঘোষণা

সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র (ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়) চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে তাদের আন্দোলন আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে জনদুর্ভোগ এড়াতে অবরোধ তুলে নিলেও ঘোষণা দেন যে অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনেই অবস্থান নিয়ে রাতভর আন্দোলন চালিয়ে যান এবং আজ সোমবার (৮ ডিসেম্বর) তারা আবারও সড়ক অবরোধসহ ব্লকেড কর্মসূচি পালন করবেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় ভুগছেন। তারা আরও জানান, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও চূড়ান্ত অধ্যাদেশের কাজ দীর্ঘদিন ধরে স্থবির। এই অনিশ্চয়তার ফলে বিশ্ববিদ্যালয়ের পরিচয় সংকট, পাঠদান জটিলতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্তের কথা জানায় এবং একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ আজকের মাঠে গড়াবে জমজমাট সব লড়াই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধের ঘোষণা

আপডেট সময় : ১২:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫