ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনীর প্রধান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (চেয়ারপারসন) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর-প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

এ সময় তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতাও কামনা করেন তারা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলাসবহুল অধ্যায়ের সমাপ্তি

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনীর প্রধান

আপডেট সময় : ১০:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫