মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ গ্রাহক, লোডশেডিংয়ে জেরবার নেত্রকোনা; পল্লী বিদ্যুতের নিরাপত্তা চেয়ে ডিসির কাছে আবেদন

নেত্রকোণা প্রতিনিধি: ভয়াবহ লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের তীব্র অসন্তোষ ও সম্ভাব্য অফিস ঘেরাও-ভাঙচুরের আশঙ্কায় জেলা প্রশাসকের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি। সমিতির জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) মো. আকরাম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে।

১০ আগস্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, নেত্রকোণা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৯টি ৩৩ কেভি ফিডারের মাধ্যমে নেত্রকোণা জেলার ১০টি এবং সুনামগঞ্জ জেলার দুটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকায় বিদ্যুতের মোট চাহিদা ১৫৭ মেগাওয়াট। তবে, গত ৮ আগস্ট রাত ১১টায় চাহিদার বিপরীতে সরবরাহ ছিল মাত্র ৬০ মেগাওয়াট, যা প্রায় ৭৯ শতাংশ লোডশেডিং নির্দেশ করে। দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের পর সরবরাহ চালু হলে একসঙ্গে অনেক বৈদ্যুতিক যন্ত্র চালু হওয়ায় চাহিদা আরও বেড়ে যায়, যা পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে।

চিঠিতে গ্রাহকদের কাছ থেকে ফোনে গালিগালাজ এবং অফিস ঘেরাও ও ভাঙচুরের হুমকির কথাও উল্লেখ করা হয়েছে। এই অবস্থায়, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুতের অফিস ও উপকেন্দ্রে নিরাপত্তা জোরদার করার জন্য জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। বর্তমান বিএনপি সরকারের আমলে এমন পরিস্থিতি গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার করেছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মসজিদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগে দলীয়করণ: বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ

বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ গ্রাহক, লোডশেডিংয়ে জেরবার নেত্রকোনা; পল্লী বিদ্যুতের নিরাপত্তা চেয়ে ডিসির কাছে আবেদন

আপডেট সময় : ০৩:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬