মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

এসএসসি পরীক্ষায় ‘শূন্য পাস’ করা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। এসব প্রতিষ্ঠানের প্রধানদের ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের ফলাফলে মাদরাসা শিক্ষা বোর্ডসহ সাধারণ বোর্ডগুলোতে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, যেসব প্রতিষ্ঠান বছরের পর বছর মানসম্মত ফলাফল দিতে পারছে না, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে বোর্ডে তলব করা হচ্ছে। পর্যাপ্ত শিক্ষক ও জনবল থাকার পরও কেন একজন শিক্ষার্থীও পাস করতে পারল না, তা সরাসরি খতিয়ে দেখা হচ্ছে। জবাব পাওয়ার পর বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ পাঠানো হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আগে যথাযথ তদারকির অভাবে অনেক প্রতিষ্ঠান পার পেয়ে গেলেও এখন আর সেই সুযোগ নেই। এবারের এই কঠোর অবস্থান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হতে সাহায্য করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

Koko Bet Casino: Meesteren van Korte, Hoog‑Intensieve Spelsessies

এসএসসি পরীক্ষায় ‘শূন্য পাস’ করা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ

আপডেট সময় : ১০:৫৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬