মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর শুভেচ্ছা স্মারকলিপি দিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’।

সংগঠনটির সদ্য গঠিত ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।এতে প্রধানমন্ত্রীকে নবগঠিত কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি সরকারি কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয় ও আর্থিক দুর্দশার কথা তুলে ধরা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে গেছে।এই সময়ে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়লেও নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়েনি। 

ফলে ২২ লাখ সরকারি চাকরিজীবীর পরিবারে চরম হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।এ অবস্থায় কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান নেতারা।

এর আগে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ‘কাউন্সিল-২০২৬’ অধিবেশনে বাংলাদেশ রেলওয়ের আবদুল মালেককে সভাপতি এবং ক্রীড়া অধিদপ্তরের আশিকুল ইসলামকে মহাসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এবং বাংলাদেশ সচিবালয় সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আবদুল খালেক আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

Koko Bet Casino: Meesteren van Korte, Hoog‑Intensieve Spelsessies

পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

আপডেট সময় : ১০:৪৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬