মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

৮২ হাজার ৬৫৬টি মসজিদে রাষ্ট্রীয় মাসিক সম্মানি চালু হচ্ছে

আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদকে রাষ্ট্রীয় মাসিক সম্মানির আওতায় আনা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে নির্বাচিত মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমরা সরকার নির্ধারিত হারে প্রতি মাসে সম্মানি পাবেন। ধর্ম মন্ত্রণালয় ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ধরন অনুযায়ী কোন এলাকার কতটি মসজিদ এই সুবিধার আওতায় আসবে, তার একটি তালিকা চূড়ান্ত করেছে।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৬-২০২৭ অর্থবছরে প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদ নির্বাচন করা হবে। পৌরসভাগুলোর শ্রেণিভেদে মসজিদ নির্বাচনের সংখ্যাও ভিন্ন ভিন্ন হবে। ‘ক’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে চারটি, ‘খ’ শ্রেণির প্রতিটি ওয়ার্ড থেকে তিনটি এবং ‘গ’ শ্রেণির প্রতিটি ওয়ার্ড থেকে দুটি করে মসজিদ নির্বাচন করা হবে। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে ছয়টি করে মসজিদ এই কর্মসূচির আওতায় আসবে।

নির্বাচিত প্রতিটি মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে রাষ্ট্রীয় সম্মানি পাবেন। এই অর্থ কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি উপকারভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানো হবে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের মোট ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মাসিক সম্মানির আওতায় আসছে, যার মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ ছাড়াও রয়েছে ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০1টি গির্জা। এই উদ্যোগের আওতায় মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা উপকৃত হবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশে, আট মাসের মধ্যে সর্বনিম্ন

৮২ হাজার ৬৫৬টি মসজিদে রাষ্ট্রীয় মাসিক সম্মানি চালু হচ্ছে

আপডেট সময় : ০৩:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬